বৃহস্পতিবার বিকালে বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন অকল্পনিক উন্নয়নের সরকার আওয়ামীলীগ সরকার শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলে শেষ করার নয়,
স্কুল,মাদ্রাসা,রোড ঘাট থেকে শুরু করে যে দিকেই তাকানো হয় সে দিকেই যেন বর্তমান সরকারের উন্নয়নের সাক্ষি দান্ডমান, এসকল উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, সকল সড়ন্ত্র রুখে দিয়ে আবার ও নৌকায় ভোট দিয়ে বিজয় সু নিশ্চিত করতে আহবান জানান উপস্থিতিদের।
এদিন যশোর -৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নেতৃত্বে বাঘারপাড়ায় ব্যপক আয়োজনে শোক দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন বিশ্বাস।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তোহা যশোর জেলা মৎসজীবী লীগের সভাপতি , সেলিম রেজা বাদশা জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক , ইমাম হোসেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , সুলতান আহম্মেদ বাঘারপাড়া তাঁতীলীগের সাধারণ সম্পাদক ,
এনায়েত হোসেন লিটন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ,অশোক সাহা সাধারণ সম্পাদক , কামাল হোসেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাজ আলী জহুরপুর ইউপি সদস্য,মাজহারুল ইসলাম তুর্কি আওয়ামী লীগ নেতা , মোজাফফর হোসেন প্রমুখ। উন্নত মানের খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply