1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থী নিহত

  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

যশোরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থী নিহত

যশোর অফিস :

যশোরের শার্শায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নাহিদের মোটরসাইকেল আরোহী সাহিদ হোসেন (১৯) নামের অপর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেবাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তারা দু’জনই কাশিপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নিহত নাহিদ হোসেন কাশিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং আহত সাহিদ হোসেন শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে।

নিহত নাহিদ হোসেনের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে এইসএসসি পরিক্ষা দেওয়ার জন্য নাহিদ ও সাহিদ দুই বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে পরীক্ষা দেওয়ার জন্য বের হয়। পরিক্ষা দিয়ে তারা একই সাথে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলো।

প্রতিমধ্যে তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই একটি প্রাচীরে ধাক্কা খায়। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এবং আহত সাহিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লক্ষিনদার জানান, নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং সাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews