জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের সতীঘাটা পুরাতন বাজারে আলোচনা সভা,দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদরের রামনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের আয়োজনে এ শোক দিবস পালিত হয়।
স্থানীয় তোলাগোলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আফজাল বিশ্বাসের সভাপতিত্বে ও ফিরোজ হোসেন গামা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দীন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সদরের মুড়লী দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দীন টিপু, ৫নং ওয়ার্ড আ,লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ,কুয়াদা ফাজিল মাদ্রাসার সভাপতি শেখ মাসুদুর রহমান রানা,
গোলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল বিশ্বাস,রামনগর ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ অপু,যুবলীগ নেতা সোহেল রান রনি ও মশিয়ার রহমান প্রমুখ।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।



Leave a Reply