1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বালিয়াডাঙ্গার রহিম লস্কর হত্যা মামলায় আত্মসমর্পণকারী ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত

  • বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গার রহিম লস্কর হত্যা মামলায় আত্মসমর্পণকারী ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত

যশোর অফিস :

যশোর সদরের কয়েতখালি বাওড়ের সাবেক প্রহরী আব্দুর রহিম লস্কর হত্যা মামলায় আত্মসমর্পণকারী ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দিয়েছেন। 

আসামিরা হলো, সদরের ইছালী গ্রামের রাসেল হোসেন, কয়েতখালি গ্রামের সাইফুল ইসলাম ও তার ছেলে আনোয়ার হোসেন, সিদ্দিক আলীর ছেলে হাসানুজ্জামান, নুর ইসলামের ছেলে হাবিল ওরফে বার্মিজ, আমীর আলীর ছেলে মামুন,

মৃত আজিদের ছেলে মুছা, মৃত মতলেবের ছেলে রাসেল, ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আয়ুব আলী ও হাশিমপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ জুলাই রাতে ছোট বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিম লস্কর কায়েতখালী বাওড়ে মাছ ধরতে যান। কিন্তু রাতে আব্দুর রহিম লস্কর আর বাড়ি ফিরে আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আড়পাড়ায় আবু বক্কারের মাছের ঘেরের পাশে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ৯ জুলাই ১২ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারনামীয় ওই আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে পুলিশী গ্রেফতার এড়াতে গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।

আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews