বুধবার বিকালে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ,যশোর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী দোয়া আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভজের আয়োজন করা হয় ।
যশোর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আবু তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশার সঞ্চালনে আরো বক্তব্য রাখেন,
কেশবপুর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মনিরামপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাধন মল্লিক রনি, কেশবপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মঞ্জুর হোসেন, অভয়নগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এস এম রিপন,
বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের এনায়েত হোসেন লিটন, নোয়াপাড়া পৌরসভা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন, অভয়নগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আকবর হোসেন, কেশবপুর বিথীকা মল্লিক,
সুন্দলী ইউনিয়ন অহ্বায়ক সৌরভ বিশ্বাস, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রবিউল ইসলাম শেখ, গীতা পাঠ করেন অভয়নগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শেখর কুমার বর্মন, আলোচনা শেষে মিলাদ মাহফিল এবং গণভোজ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন উপজেলা, ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply