1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রানার সম্পাদক মুকুলের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন

  • বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোরে রানার সম্পাদক মুকুলের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন

যশোর অফিস :

প্রতিনিধি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলকে স্মরণ করেছে যশোরের সাংবাদিকরা । একই সাথে দ্রুত বিচার সম্পন্ন করে যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। আজ বুধবার ২৫তম হত্যাবার্ষিকী উপলক্ষে যশোরে সাংবাদিকদের আলাদা আলাদা সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

সকালে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতৃবৃন্দ
কালোব্যাজ ধারণ করে মরহুমের স্মৃতিস্তম্বে যান। সেখানে মুকুলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এ সময় প্রেসক্লাব যশোর , যশোর সংবাদপত্র পরিষদ,

যশোর সাংবাদিক ইউনিয়ন ,সাংবাদিক ইউনিয়ন যশোর, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্থানীয় পত্র পত্রিকাসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

পরে প্রেসক্লাব যশোর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। পরে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।

এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব নুর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা কলামিষ্ট বেনজিন খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, ‌ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর মিলন,

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সারোয়ার হোসেন প্রমুখ।এসময় সাইফুল আলম মুকুলের অনুজ কবিরুল আলম দিপু তার বক্তৃতায় বিচার না হওয়ায় দু:খ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৯৯৮ সালের ৩০ আগস্ট শহরের চার খাম্বার মোড়ের অদূরে দুর্বৃত্তদের বোমায় প্রাণ হারান যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews