1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছেন যশোরবাসী

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছেন যশোরবাসী

যশোর অফিস :

এক যুগ আগে যশোর মেডিকেল কলেজ চালু হলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছেন যশোরবাসী। অবশেষে যশোরবাসীর প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোর মেডিকেল কলেজে ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের নাম অ্যাস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর, একনেকে প্রকল্প অনুমোদনের খবরে খুশি যশোরবাসী। সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা।

এ বিষয়ে যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন হয়েছিল আন্দোলনের মাধ্যমে। মেডিকেল কলেজ চালুর এক যুগ পেরিয়ে গেলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। হাসপাতালের দাবিতে যশোরবাসী সংগ্রাম করেছেন।

করোনাকালে যশোরবাসী ৫শ শয্যার হাসপাতালের প্রয়োজনীয়তা বেশি অনুভব করেছি। ২০২২ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দাবি বাস্তবায়নের আন্দোলন জোরদার করা হয়েছিল। জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দিতে পারেননি।

গতকাল মঙ্গলবার একনেকের সভায় প্রকল্প অনুমোদন দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই খুশি হয়েছি। আমাদের দাবি, নির্ধারিত মেয়াদের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হোক।

এ বিষয়ে যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন, একনেকে প্রকল্প অনুমোদন হয়েছে, এটা খুশির খবর। আমরা চাই এই প্রকল্প দ্রুত কার্যকর হোক।

কারণ আগেও একটি প্রকল্প পাস হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে একনেকে প্রকল্প অনুমোদন হয়েছে। এই প্রকল্পটি যেন আমলাতান্ত্রিক জটিলতায় ভেস্তে না যায়।

দ্রুত হাসপাতাল নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করতে হবে। তাহলে সাধারণ মানুষের উপকারে আসবে এ হাসপাতালটি। আমাদের দাবি, সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

জানা যায়, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয়। ২০১০-১১ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। তখন কলেজের কাজ চলত যশোর জেনারেল হাসপাতালে।

২০১৬ সালের আগস্ট মাসে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় হরিনার বিলে নিজস্ব ক্যাম্পাসে কলেজ ভবনে কার্যক্রম চালু হয়। ৭৫ বিঘার নিজস্ব ক্যাম্পাসের কলেজে বর্তমানে ইন্টার্নসহ চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

তবে দীর্ঘ ১২ বছরেও এখানে চালু হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল। এতে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। ব্যবহারিক শিক্ষার জন্য তাদের যেতে হয় ৫ কিলোমিটার দূরের যশোর জেনারেল হাসপাতালে।

একনেকের সভায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি যশোরবাসী। ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ভোগান্তি যেমন কমবে, তেমন সাধারণ মানুষের কম খরচে সরকারি স্বাস্থ্য পাওয়া সহজ হবে। এতে শুধু যশোর নয়, নড়াইল, মাগুরা, ঝিনাইদহের মানুষও উপকৃত হবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews