গাঁজা বিক্রির অভিযোগে দু’জনকে আধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।গত রোববার ২৭ আগষ্ট দুপুরে যশোর সদর উপজেলার ইছালীর জগমোহনপুর গ্রাম থেকে আটক করে।
আটককৃতরা হচ্ছে ওই গ্রামের আব্দুর মান্নানের ছেলে সাজেদুর রহমান ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মানিক ভান্ডার পশ্চিমপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ওয়াহিদ মিয়া।
কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ইছালীর ওহাব আলীর বাড়ির পাশ থেকে সাজেদুর রহমানকে ৩শ’ গ্রাম ও ওয়াহিদ মিয়াকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।



Leave a Reply