1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেশবপুরে সাপের কামড়ে দিপু মল্লিক (১৫) নামে এক মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু

  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে সাপের কামড়ে দিপু মল্লিক (১৫) নামে এক মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু

যশোর অফিসঃ

যশোরের কেশবপুরে সাপের কামড়ে দিপু মল্লিক (১৫) নামে এক মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। ওঝার ঝাড়ফুঁকে কাজ না হওয়ায় সোমবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত দিপু মল্লিক সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের একমাত্র ছেলে। সে উপজেলার ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, দিপু মল্লিক রোববার রাতে তাদের নিজ ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে মশারির ভেতর বিষধর সাপ ঢুকে তাকে কামড় দেয়। শরীরে বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের জানায়। এসময় বাড়ির পাশের ওঝা গৌর চন্দ্র নন্দীর কাছে নেওয়া হয়। তিনি রাতে ঝাড়ফুঁক করেও বিষ নামাতে ব্যর্থ হন।

অবস্থার অবনতি হলে ভোরে দিপুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে পরিবার, স্বজনসহ ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, দিপু মল্লিক নবম শ্রেণির বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুর খবরে বিদ্যালয়ের সকলেই শোকাহত হয়ে পড়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews