1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেশবপুরে পেঁপে ‘চুরি’ করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু

  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে পেঁপে ‘চুরি’ করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু

যশোর অফিস:

যশোরের কেশবপুরে পেঁপে ‘চুরি’ করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল রোববার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহত আব্দুল জলিল উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আব্দুল জলিল রোববার রাতে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেতে পেঁপে চুরি করতে যান। গাছে উঠে পেঁপে পাড়ার সময় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে। পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

তাঁর মরদেহের পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন,

ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews