আপনারা দল করেন, নেতা বাছেন, ঘুরে ঘুরে দেখেন কোন নেতার সাথে থেকে দল করলে আপনার মূল্যয়ন হবে তার সাথে তার পিছে থাকেন। তবে বর্তমানে কিছু লোক দল প্রেমি সেজে আওয়ামীলীগের মধ্যে ভাংগন ধরাতে ব্যস্ত হয়ে পড়েছে তাদের থেকে সাবধান থাকার অনুরোধ রহিল।
সোমবার বাঘারপাড়া উজেলার ধুপখালি স্কুল মাঠে ১৫ ও ২১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে বাঘারপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাজীব কুমার রায়ে এ কথা বলেন।,
এদিনের অনুষ্ঠানে নারকেলবাড়িয়া ইউনিয়নরে চেয়ারম্যান বাবলু কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, রুবেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান।

Leave a Reply