যশোরের কুয়াদা এলাকার ব্রাক্ষণডঙ্গা গ্রামের মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা। যা দেখার কেউ নেই।স্থানীয় সূত্রে ও স্বরজমিনে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গার মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদীন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে স্বরজমিনে গিয়ে রাস্তার এ বেহাল অবস্থার দৃশ্য দেখা যায়। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমক্ত হয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ নিয়ে এলাকাবাসীসহ প্রতিদিনের শত-শত পথচারীরা পড়ে চরম বিপাকে। এই জনবহুল রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে এলাকাবাসীসহ আশ-পাশের কয়েক গ্রামের শত শত মানুষ।
শুধু তাই নয়, চলাফেরা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা, মাদ্রাসা,মাধ্যমিক বিদ্যালয়,কলেজ পড়ুয়াসহ অসংখ্যা ছাত্র-ছাত্রীরা। শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় কেউ,কেউ আবার কাঁদা-পানির ভিতর পড়ে যায়।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে আমাদের গ্রামসহ আশপাশের অনেক গ্রামের কৃষক প্রায় দুই শত হেক্টর জমির ফসল আনা-নেয়ার কাজ করেন।
কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার কারনে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা আক্ষেপ করে বলেন, এই জনবহুল রাস্তাটি ব্রিটিশ আমলের তৈরী কিন্তু দুঃখের বিষয় তারপর থেকে এ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য হুমায়ুন কবীর জানান,চলতি ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ব্রাক্ষণডাঙ্গার মনার মসজিদ সংলগ্ন কাচা রাস্তাটি দেড় কিলোমিটার পিচ করণ করে দিয়েতে চেয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী গাজী বলেন,মনার মসজিদ সংলগ্ন কাচা রাস্তাসহ এলাকার আরও রাস্তার নাম দেয়া হয়েছে, তবে দেখা যাক তারা রাস্তা হেয়ারিং সোলিং করে নাকি একেবারেই পিচ করে দেয়।



Leave a Reply