যশোরের শার্শা থানার ছোট মান্দারতলার ঈদগাহের সামনের থেকে আজ ২৭তারিখ রবিবার থানা এলাকায় অভিযান ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে একজন মাদক কারবারী ভ্যানে করে ফেন্সিডিল নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে শার্শা থানর ছোট মান্দারতলা গ্রাম হয়ে যশোরের দিকে যাবে।
উক্ত সংবাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই (নিঃ) মোঃ সলিমুল হক সঙ্গীয় এএসআই(নিঃ) শেখ আশিকুর রহমান ও ফোর্সসহ সকাল ০৮.১০ মিনিটের সময় শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ নির্মানাধীন ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে।
সকাল ০৮.২০ মিনিটের সময় তথ্য মতে একজন ব্যক্তি চটের বস্তা বোঝাই একটি ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ভ্যান চালক ড্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
উপস্থিত লোকজন পালিয়ে যাওয়া ভ্যান চালক মোঃ দুলাল হোসেন (৪৫), পিতা-মালেক গাজী, সাং-পোড়াবাড়ি, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে চিনতে পারেন।
মোঃ দুলাল হোসেন (৪৫) এর ফেলে যাওয়া ভ্যানে থাকা চটের বস্তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে মোট ১৭৫ (একশত পঁচাত্তর) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এসআই(নিঃ) মোঃ সলিমুল হক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে শার্শা থানার মামলা নং-২৭, তারিখঃ ২৭/০৮/২০২৩ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১৪(গ) রুজু হয়েছে।
আসামী মোঃ দুলাল হোসেন (৪৫), পিতা- মালেক গাজী, সাং-পোড়াবাড়ি, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর ।
উদ্ধারকৃত ১৭৫ (একশত পঁচাত্তর) বোতল ফেন্সিডিল,যার মূল্য অনুমান ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।



Leave a Reply