1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যাংকে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতরে অভিযোগে প্রভাষক জাকিরের বিরুদ্ধে আদালতে মামলা

  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

যশোরে ব্যাংকে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতরে অভিযোগে প্রভাষক জাকিরের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরে ব্যাংকে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেেনর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার শার্শার আব্দুল গনি মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।  

জাকির হোসেন সাতক্ষীরার কলারোয়ার হিজলতলি গ্রামের নুর ইসলামের ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

মামলার অভিযোগে জানা গেছে, আত্মীয়ের মাধ্যমে প্রভাষক জাকির হোসেনের সাথে আব্দুর রাজ্জাক মন্ডলের পরিচয় হয়। এক পর্যায়ে জাকির হোসেন তাকে বিভিন্ন অফিস খচর হিসেবে ৪ লাখ টাকা দিলে তিনি তার ছেলে ইমরান হোসেন বাপ্পীকে কমার্শিয়াল ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে কম্পিউটর অপরাটের অথবা গার্ডের পদে চাকরি পাইয়ে দিবেন।

এরপর মৌখিক চুক্তির প্রেক্ষিতে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৩ দফায় ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জাকির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে দেন আব্দুর রাজ্জাক মন্ডল।

এছাড়া ২৫ নভেম্বর তাকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় জাকির হোসেনকে দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত চাইলে আজনা কাল বলে ঘোরাতে থাকেন।

গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে যশোর শহরের দড়াটানা মোড়ে জাকির হোসেনকে পেয়ে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews