যশোর নড়াইল সড়কের ছাতিয়ানতলা বাজারে ট্রাকের চাপায় শুকুর আলী (৫০) নামে এক ভ্যানচালকের পা দ্বিখন্ডিত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলীর বাড়ি যশোর শহরের ঝুমঝুমপুরে। মাতা ফাতেমা বেগম জানিয়েছেন, তার ছেলে শুকুর আলী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।
বুধবার রাতে বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজারে ভ্যান নিয়ে যায়। তখন যশোর নড়াইল সড়কের ওই বাজারে বেপরোয়াগতিতে চলা একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে তার কোমরের নিচে শরীর থেকে বাম পা বিছিন্ন হয়ে যায়। অপর পা’টি ভেঙ্গে ঝুলতে থাকে। স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুর রহমান জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক। বেঁচে থাকার আশা ক্ষীণ।



Leave a Reply