যশোরের বাঘারপাড়ার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সচিব ডঃ নাজমুনারা খানম ও ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির বাবা লতিফ সরদারের ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৯০) বছর।
সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামে মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে চুটেযান বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সোলায়মান হোসেন বিশ্বাস।
এসময় মরহুমের রূহের মাগফেরাত কামনায় কবর জিয়ারতও করেন তিনি।মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম রবি জানান,‘ বাবা আব্দুল লতিফ সরদার কিছু দিন আগে স্ট্রোক করেছিলেন। এর আগে করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। তারপরও তিনি সুস্থ্যস্বাভাবিকভাবে চলাফেরা করতেন। তবে ফুসফুসে সামান্য সংক্রামন ছিলো।
মঙ্গলবার রাত দুইটার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তিন ভাই চার বোন। বাবা তাঁর সকল সন্তানকেই উচ্চ শিক্ষিত করে গেছেন।
সমবেদনাকালে যশোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ্ব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস বলেন, লতিফ সরদার একজন প্রতিবাদী লোক ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি।
অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। তাঁর কাছে কোনো সম্প্রদায়ের লোক তার কোন ভেদা ভেদ ছিলোনা । এসময় সোলায়মান হোসেনে বিশ্বাসের সাথে ছিলেন বাঘারপাড়া সংবাদপত্রের এজেন্ট ও পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিছ।

Leave a Reply