1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বসুন্দিয়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ছয়ঘন্টা পর উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরের বসুন্দিয়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ছয়ঘন্টা পর উদ্ধার

এস, এম মুসতাইন, নিজস্ব প্রতিবেদক :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় সিঙ্গিয়া রেল স্টেশনের কাছাকাছি ২৪ আগষ্ট বৃহস্পতিবার ভোর চারটার দিকে একটি তেলবাহী ট্যাংকার বগি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। ছয়ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত ট্রেন বগি।

এসময় দেশের দক্ষিণাঞ্চল খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। উদ্ধার অভিযানের পর থেকে আবার রেল যোগাযোগ স্বাভাবিক শুরু হয়েছে বলে স্টেশন সূত্রে জানা যায়। বসুন্দিয়া সিঙ্গিয়া রেল স্টেশনের লাইনম্যান খায়রুল ইসলাম বলেন,

ভোররাতে চারটার দিকে তেলবাহী (কেএন-৫ আপ) ট্রেন গাড়ি আসতে দেখেন। স্টেশনের সামনে আসলে পিছন দিকে বিকট শব্দ শুনতে পান। তাকিয়ে দেখে পিছনে তেলের ট্যাংকার লাইনচ্যুত হয় পড়ে গেছে। সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারকে বিষয়টি জানান।

//”কারোর সর্বনাশ, আর কারোর পৌষ মাস” যশোরের বসুন্দিয়া সিঙ্গিয়া রেল স্টেশনের পাশে তেলবাহী ট্যাংকার পড়ে যাওয়ার পর জ্বালানি তেল সংগ্রহ করতে মরিয়া স্থানীয়রা।//

রেলওয়ের সহকারী প্রকৌশলী বাবু গৌতম কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার ভোর চারটার দিকে বসুন্দিয়া সিঙ্গিয়া রেল স্টেশনের পূর্ব পাশে তেলবাহী ট্রেনের বগি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। ছয়ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।

স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে নাটোরের উদ্দেশ্যে। সিঙ্গিয়া রেল স্টেশনে পৌঁছালে পিছন দিক থেকে সকল বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়।

এ দুর্ঘটনার জন্য খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে। যশোর খুলনার রেল যোগাযোগের অনেক ট্রেন আটকা পড়ে ছয়ঘন্টা। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরো বলেন,

খুলনা থেকে বগি উদ্ধারকারি যান নিয়ে আসা হয়। এবং ছয়ঘন্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে দুর্ঘটনার কারন জানা যায়নি। ৩৫ হাজার লিটার ডিজেল খাদে পড়ে গেছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ ধারনা করছেন।

অন্যদিকে “কারোর সর্বনাশ আর করোর পৌষ মাস” তেলবাহী ট্রেনের বগি পড়ে যাওয়ায় এলাকার নারী পুরুষ শিশুরা তেল সংগ্রহ করার জন্য মরিয়া হয়ে ওঠে ভোর থেকে। হাড়ি, গামলা, বালতি, কোদাল নিয়ে মাটিতে গর্ত করে এ তেল পানি সংগ্রহ করে ড্রাম ভরছে তারই চিত্র দেখা যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews