1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে বাড়িতে গিয়ে মারধর নিহত ১ আহত ৪

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোরে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে বাড়িতে গিয়ে মারধর নিহত ১ আহত ৪

যশোর অফিস :

যশোর সদরের গাইদগাছির পল্লীতে বাড়িতে ডাকাত পড়েছে মাইকে ঘোষণা দিয়ে,ঘোষণার পর গ্রামবাসীর হামলায় ১৭ মামলার দাগি আসামি মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওই সময় আহত হয়েছেন আরো চারজন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাতে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামের মাইকে কে বা কারা ঘোষণা দেয় গাইদগাছি গ্রামের জুলফিকার গাজীর শ্বশুর বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। এই ঘোষণা শোনার পর গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে সেখানে অবস্থান করা ৬-৭ জনকে বের করে মারধর করে।

এতে মাসুদ রানা নামে একজন ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আরো ৪ জন আহত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, একদল যুবক গভীর রাতে গাইদগাছি গ্রামের একটি বাড়িতে বসে নেশাদ্রব্য গ্রহণ করছিলো।এসময় পূর্ব শত্রুতার জের ধরে আরেক দল যুবক তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।

এতে ৫ যুবক গুরুতর আহত হন।একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে। এসময় আহত ৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ দাবি করে নিহত মাসুদ রানার নামে যশোরের বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews