1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ব্যবসায়ীর মালামাল উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি টিম।

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ব্যবসায়ীর মালামাল উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি টিম।

নিজেস্ব প্রতিবেদক :

মঙ্গলবার বিকেলে নড়াইল সদর উপজেলার গোবরা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আবু সাইদ শেখ নড়াইল সদর উপজেলার আটেরহাট গ্রামের জব্বার শেখের ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তোভোগী মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের বালু ব্যবসায়ী প্রদীপ ভট্টাচার্য্য।

পিবিআই জানায়, গত ১০ আগস্ট প্রদীপ তার বোনের বাড়িতে যান। পরে তিনি দুপুরে মাছ কিনতে চালিতাতলা গ্রামে যান। মাছ কেনার সময় আবু সাইদের সাথে পরিচয় হয় প্রদীপের। তাদের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টি হয়।

সেই সুবাধে পরের দিন সকালে প্রদীপ আবু সাইদের মোটরে সাইকেলে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। এমন সময় প্রদীপকে নবনির্মিত সিঙ্গিয়া স্টেশন দেখানোর কথা বলে একটি দোকানের সামনে মোটরসাইকেল থামায়।

আবু সাইদ মোটরসাইকেল থেকে নেমে ওই দোকানে যেয়ে দুইটি জুস কিনে আনেন। হঠাৎ নাকে ময়লা পড়েছে বলে প্রদীপের নাকে ও মুখে হাত বুলিয়ে দেয়।

মুহুর্তের মধ্যে বোদহীন হয়ে পরে প্রদীপ। তরিঘরি করে আবু সাইদ প্রদীপের হাতে থাকা ৩১ হাজার টাকার আঙটি ও ৬২ হাজার টাকার একটি গলার চেইন খুলে নেয়। এছাড়া প্রদীপের পকেটে থাকা নগদ ৪৭শ’ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে সটকে পরে ।

পরে জ্ঞান ফিরলে বিষয়টি উপলব্ধি করতে পারে প্রদীপ। এরপর গত ১৩ আগস্ট এসব অভিযোগ নিয়ে পিবিআই যশোরের কার্যালয়ে হাজির হন প্রদীপ।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মাঠে নামে পিবিআইএর একটি টিম। মঙ্গলবার এসআই রতন মিয়া, এসআই মনিরুল ইসলাম ও এসআই রেজোয়ানের সমন্বয়ে টিম নড়াইলে অভিযান চালিয়ে সাইদকে আটক করে।

একই সাথে খোয়া যাওয়া সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, হঠাৎ যশোরে শংতানের নিশ্বাস চক্রের সদস্যদের আনাগোনা বাড়তে শুরু করে। ডিবি পুলিশ এ চক্রের বিদেশী নাগরিকসহ কয়েকজনকে আটক করে।

পুলিশের হাতেও আটক হয় কয়েকজন। সর্বশেষ মঙ্গলবার পিবিআই নড়াইল থেকে এ চক্রের আরেক সদস্যকে আটক করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews