1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত র‌্যাগিং জড়িত থাকলে ছাড়া হবে না: যবিপ্রবি উপাচার্য

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
র‌্যাগিং জড়িত থাকলে ছাড়া হবে না: যবিপ্রবি উপাচার্য

যশোর অফিস:

প্রথম বর্ষের শিক্ষার্থীদের আশ্বস্ত করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, এ বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‌্যাগিংয়ে কেউ জড়িত থাকলে, তাকে ছাড়া হবে না, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

অনেকে ন্যায়ের কথা বলে নীতিহীন কাজে উৎসাহ দেবে, সেগুলোতে জড়িত থাকবে না।বুধবার সকাল ও বিকেলে দুটি পর্যায়ে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। ওরিয়েন্টেশনের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে ভর্তিকৃত শিক্ষার্থীরা ও উপস্থিত সকলেই ক্যালোব্যাজ ধারণ করেন ও পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, নদীতে যখন বান আসে, মাঠ-ঘাট ভাসিয়ে নিয়ে যায় তখন তা পলিমাটিতে উর্বর হয়। তবে পলিমাটির পাশাপাশি কিছু আগাছাও আসে, যেগুলো মাটির ফসল ফলাতে বাধা দেয়। তোমাদের জীবনেও এমন আগাছা আসবে, সেগুলো উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, তোমাদের অনেকে ন্যায় ও নীতির কথা বলে ন্যায়হীন ও নীতিহীন কর্মকাণ্ডে উৎসাহ দেবে, সেগুলোতে জড়িত থাকবে না।

নিজেদের আলোকিত ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান নিয়েই জ্ঞানের আলোকবর্তিকা হয়ে বেরিয়ে যাবে। নিজেকে এমন যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে যেন কারোর কাছে হাত পাততে না হয়, শিক্ষক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রমও তুলে ধরেন।

ওরিয়েন্টেশনে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, তোমরা যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা অনেক ভাগ্যবান। কারণ এখানে শিক্ষা ও গবেষণার যে পরিবেশ তাতে তোমরা একজন আলোকিত মানুষ হয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে।ওরিয়েন্টেশনের দুটি পর্যায়েই যবিপ্রবির ডিনবৃন্দ তাঁদের অধীনে স্ব স্ব বিভাগসমূহের চেয়ারম্যান ও ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন।

শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণও তাঁদের কার্যক্রম তুলে ধরেন এবং সেবাসমূহের বর্ণনা দেন। দুটি পর্যায়ের ওরিয়েন্টশনে সভাপতিত্ব করেন এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ তারিখ শনিবার থেকেই যবিপ্রবির প্রথম বর্ষের সকল বিভাগেরই ক্লাস শুরু হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews