1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছার কায়েমকোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

ঝিকরগাছার কায়েমকোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছার কায়েমকোলা বাজারে জাতীয় শোক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও বাজার কমিটি এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা সেদিন জাতির জনককে সপরিবারে হত্যা করে শেখ মুজিবুর রহমানের আদর্শ মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা জানে না, মানুষের মৃত্যু হয় কিন্তু আদর্শের মৃত্যু হয় না। জাতির জনক শেখ মুজিবের আদর্শকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে মডেল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদের, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবিব শিপলু ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক মাহবুব হাসান বরি। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলি, আওয়ামী লীগ নেতা মোর্ত্তজা রেজা মনি, উপজেলা যুবলীগ নেতা আবু জাফর মনি, জব্বার আলী, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলে হোসেন বাদশা,

পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা আকিবুল হুসাইন, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইনজামুল হক ইমন, ইউনিয়ন পরিষদের মেম্বার মফিদুল ইসলাম, হায়দার আলী, মনিরুল ইসলাম প্রমূখ। সভায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews