গণ অধিকার পরিষদের যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়। জাতীয় সংসদ নির্বাচন যশোর-৩ সদর আসনের গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে মাঠে নেমেছেন। চালাচ্ছেন প্রচার প্রচারণায় ভার্সুয়াল দুনিয়াতে চলছে তার প্রচার ।
ইতিমধ্যে তিনি সদরের বিভিন্ন ইউনিয়নে চালাচ্ছেন গণসংযোগ। যোগাযোগ রাখছেন দলীয় নেতাকর্মীদের সাথে। আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, আমি গণধর অধিকার পরিষদের রাজনীতিতে শুরু থেকেই রয়েছি।
যশোর জেলার শাখার একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছে আসছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আমি যশোর সদর আসনে এমপি পদপ্রার্থী হতে চাই। দলের নিবন্ধন না থাকায়, দলের নিজস্ব কোন প্রতীক নাই সে ক্ষেত্রে কি করবেন এমন প্রশ্নের জবাবে আরিফুল বলেন,
নিশ্চয়ই কোন দলের জোটে যেয়ে নির্বাচন করতে পারেন দলটি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন। এই সরকারের অধীনে নির্বাচনে নাও যেতে পারে দলটি।
সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না। এমপি নির্বাচিত হলে, যশোর সদর আসনের রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করা সহ নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

Leave a Reply