1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৫ জন র‍্যাবের জালে আটক,অস্ত্র উদ্ধার

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৫ জন র‍্যাবের জালে আটক,অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ও অস্ত্রধারী ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে যশোরসহ গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার (২৩ আগস্ট) দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক আসামিরা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করে।তিনি আরও জানান, এ সকল আসামিদের মধ্যে আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও অনান্য আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে বেজপাড়া এলাকা থেকে আটক করা হয় ।

আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আসামি সাগর হোসেনকে আরবপুর ইউনিয়নের ইংলিশ স্কুল এন্ড কলেজের সামনে থেকে আটক করা হয় ‌। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন, ও এখন গুলি উদ্ধার করা হয়।

এছাড়া যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদের কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুল কাদের ও সাগর অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো বলে জানাই র‍্যাব। এছাড়া তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা, ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews