২১ আগষ্ট্ যশোরের ডিবির এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১২.৪০ মিনিটে যশোর কোতয়ালী থানার লোন অফিসপাড়ার অমেশ চন্দ্র লেনরোডস্থ কাসাপট্টি মোল্লা সান ঘরের সামনে ঢালাই রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ শরিফুল ইসলাম(২৬), পিতা-মৃত আব্দুল ওহাব, মাতা-কদবানু বেগম, এপি সাং-যশোর কোতয়ালী থানাধীন অমলিকা বসুলেন, মসজিদ গলি, আরএন রোড,
জনৈক সাইফুল এর বাড়ির ভাড়াটিয়া), স্থায়ী সাং-চাড়াভিটা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, ২। আকিব(২৫), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-মৃত আনজুমান বেগম, সাং-চাচড়া বাজার মোড়, থানা-কোতয়ালী,
জেলা-যশোরদ্বয়কে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলমতের মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

০২ অভিযানে ২২ আগষ্ট্ যশোরের ডিবির এসআই(নিঃ)/ রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মোন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর ০৪.০৫ মিনিটে যশোর জেলার চৌগাছা থানাধীন তিলকপুর মহাসিন আলীর বসতবাড়ীর সামনে পাঁকারাস্তার উপর হইতে আসামী
১। টিপু সুলতান(৪৫), পিতা- মৃত হারান মৃধা, মাতা-ফিরোজা খাতুন, সাং- ইন্দ্রপুর, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ১২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলমতের মূল্য অনুমান ৩,৬০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।



Leave a Reply