বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন সংগঠনের সিনিয়র সদস্য আখতার ইকবাল টিয়া।আজ মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সুপ্রিম কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় প্রাচ্যসংঘের কোষাধ্যক্ষ এস এম এ মাসুদকে সংগঠনের সর্বক্ষণিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
এখন থেকে প্রতিদিন তিনি বিকাল ৪টা থেকে রাতঅব্দি অফিসিয়াল কাজে নিযুক্ত থাকবেন।
নির্ধারিত সময়ে সদস্যরা যেকোনো প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগ করতে পারবেন। তাঁর ফোন নাম্বার ০১৭১৭-৮০৭৮০৬।
রাত ৯টায় প্রাচ্যসংঘ কার্যালয়ে শহরস্থ সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে উল্লিখিত সিদ্ধান্তসমূহ প্রকাশ করা হয়।
এই সভায় প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান, কাসেদুজ্জামান সেলিম, আকসাদ সিদ্দিকী শৈবাল,
ভারপ্রাপ্ত সভাপতি খবির উদ্দিন সুইট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, সদস্য আহসান কবীর,
সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, আবুল হুসেন রাষ্ট্রসভার পরিচালক জাহিদ আককাজ, সদস্য নূর ইসলাম, শহিদ জয়, আকরামুজ্জামান, ইবাদত খান প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুভূতি ব্যক্ত করেন সুপ্রিম কাউন্সিলের নবনিযুক্ত সদস্য আখতার ইকবাল টিয়া।অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুপ্রিম কাউন্সিল সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।



Leave a Reply