1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ

  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ

যশোর অফিস :

যশোর সদর উপজেলার অধীনে এলজিইডি কর্তৃক ৩টি সেতু পুনঃ নির্মাণে সরকারি নীতিমালা লঙ্ঘনের প্রতিবাদে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির আয়োজনে সোমবার ২১ আগষ্ট সকালে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করা হয়।

স্মারক লিপিতে বলা হয় দক্ষিণ-পশ্চিমা লের প্রধান নদী প্রবাহ ভৈরব। ভৈরব নদ সংস্কারে সরকার ২৭২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ড সে সংস্কার কাজ সমাপ্তি ঘোষণা করেছে।

লক্ষ্য ছিল নদকে প্রবাহমান করা ও নৌ-চলাচলের উপযোগী করা এবং উজানে মাথাভাঙ্গা ভৈরব সংযোগ প্রদান করে স্থায়ী নদী প্রবাহ নিশ্চিত করা। পানি উন্নয়ন বোর্ড উজানে সংযোগের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে যা প্রক্রিয়াধীন। নদের উপর ৫১টি সংকীর্ণ ব্রিজ-কালভার্ট রয়েছে।

নদের নাব্যতা ও নৌ-চলাচল উপযোগী করতে সেগুলো বিআইডব্লিউটিএ এর প্রণীত নীতিমালা অনুযায়ী পুনঃনির্মাণের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

সরকারের এই নীতিগত সিদ্ধান্ত বানচাল ও সরকারি অর্থ অপচয় করার ষড়যন্ত্র করছে এলজিইডি কর্তৃপক্ষ।যশোর সদর উপজেলার দায়তলা, ছাতিয়ানতলা ও রাজারহাটে ৩টি সেতু পুনঃনির্মাণে বিআইডব্লিউটিএ এর নীতিমালা লঙ্ঘন করে নির্মাণ কাজ চলছে।

আমাদের আপত্তি, দৈনিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ অনিয়মের সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না।

নদী রক্ষা কমিশনের সভাপতি এবং নৌপথে ব্রীজ নির্মাণ বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা পালনের দায়িত্ব রয়েছে।আমরা ভৈরব নদ সংস্কার আন্দোলন ও অববাহিকার জনগণের পক্ষ থেকে ৩টি সেতু নির্মাণ কাজ বন্ধ করে নীতিমালা অনুযায়ী নির্মাণে হস্তক্ষেপ

করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। স্মারক লিপি পেশ কালে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক অধ্যাপক আফসার আলী,

উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,সদস্য নাজিম উদ্দিন,হারুন অর রশিদ,জিল্লুর রহমান ভিটু, মোস্তাফিজুর রহমান বাবর , হাসান আলী ও সুকদেব বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews