1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নাসির হায়দার (৪৮)কে পিটিয়েছে এলাকার একদল সন্ত্রাসী

  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় পারিবারিক কলহের পূর্বের জের ধরে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নাসির হায়দার (৪৮)কে পিটিয়েছে এলাকার একদল সন্ত্রাসী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাসির হায়দার উপজেলার রায়পুর ইউনিয়নের সদুল্যাহপুর গ্রামের নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় লোকজন জানায় ওই সন্ত্রাসী চক্রের মূল হোতা সদুল্যাহপুর গ্রামের মৃত খলিল বিশ^াসের সন্ত্রাসী ছেলে নাজিম বিশ^াস(৪০)। তারা এমন কোন হীন কাজ নেই তার বাহিনী করে না। এমনকি তাঁর পরিবার পরিজনসহ এলাকার লোকজন তার বাহিনীর অপকর্মের কাছে জিম্মি হয়ে পড়েছে। ্এ ব্যাপারে বাঘারপাড়া থানা পুলিশ ও একাধিক দপ্তরে নাজিম বিশ^াসের গংদের বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের করার পরও তাদের অপকর্ম থামছে না।

সূত্রগুলো আরও জানায়, নাজিম একটি মামলায় দীর্ঘদিন জেল খাটার পর কয়েক মাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে এসে পূর্বের শত্রুতার জের ধরে বুধবার রাতে এলাকার কয়েক জন সঙ্গী নিয়ে সন্ত্রাসী নাজিম এর নেতৃত্বে স্থানীয় ৭/৮ জন লোক নিয়ে অর্তকিত ভাবে হামলা চালায় এবং পকেটে থাকা অর্থ হাতিয়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজিম বিশ^াস সহ ৫জনের নাম উল্লেখ করে ও অঙ্গাত আরো ২/৩ কে আসামি করে বাঘারপাড়া থানায় আহত নাসির হায়দারের ভাই মোঃ জিকিরিয়া হোসেন (৩০) পিতা মোঃ ইস্রফিল বিশ^াস বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় একই গ্রামের ১নং মোঃ নুর মোহাম্মাদের ছেলে মাহমুদ হোসেন (৪২)। ২নং নিছার বিশ^াসের ছেলে মোঃ ইব্রহিম(৪০)ও ৩নং মহাসিন(৩৭),৪নং সলেমান বিশ^াসের ছেলে রাকিব হোসেন(২২),৫নং খলিল বিশ^াসের ছেলে নাজিম বিশ^াস (৪০) কে আসামি করা হয়েছে।

গুরুতর আহত আওয়ামী শ্রমিকলীগ নেতা নাসির হায়দার জানায়, ওইদিন রাতে ইন্দ্রা বাজরের কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী নাজিমের নেতৃত্বে ১নং মোঃ নুর মোহাম্মাদের ছেলে মাহমুদ হোসেন (৪২)। ২নং নিছার বিশ^াসের ছেলে মোঃ ইব্রহিম(৪০)ও ৩নং মহাসিন(৩৭),৪নং সলেমান বিশ^াসের ছেলে রাকিব হোসেন(২২), ০৭/০৮ জন আমার পথরোধ করে অর্তকিত ভাবে হামলা চালায়। আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আমাকে উদ্ধার করে তাৎক্ষনিক বাঘারপাড়া হাসপাতালে নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি জানি না।

অপরদিকে অভিযুক্ত নাজিমসহ তার বাহিনীর কারো ফোন নাম্বর না থাকায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয় ওয়ার্ড মেম্বার জানায় বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। তখন আমি বাড়িতে ছিলাম। পরক্ষনে ঘটনাস্থলে এসে বিস্তারিত অবগত হয়েছি। তবে ওই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি, থানায় মামলাও হয়েছে গত ০৬/০৮/২২ইং তারিখে, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আসামিরা কোর্ট থেকে জামিনে এস আবর বিভিন্ন রকম হুমকি প্রদান করেই চলেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত নাসির হায়দার চিকিৎসাধীন অবস্থায় বাঘারপাড়া হাসপাতালে আছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews