২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এসময় বিশেষ অতিথি সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা ও বীর মুক্তিযোদ্ধা একিন উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা: চিত্তরঞ্জন, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রকাশ্য মদদে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর বর্বরোচিত জঙ্গি ও গ্রেনেড হামলার মাধ্যমে ২৪জন আওয়ামীলীগের নেতা নিহত ও শতাধিক কর্মী আহত হয়। তিনি আরও বলেন, জজ মিঞা নাটক সাজিয়ে এ হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলো তৎকালীন সরকার। এসময় তিনি গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান’।

Leave a Reply