২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের স্বরণে প্রতিবাদ, আলোচনা সহ নেত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুিষ্ঠত সভায় বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ব্ঙ্গবন্ধু টেক্সটাইল এসোসিয়েশনের সহ সভাপতি যশোর – ৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি,
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কালে বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ততৎকালিন রাষ্ট্রীয় সন্ত্রাসী দ্বারা সকল হামলা কারি ও দেশদ্রহীদের বিচার করে ফাঁসির রায় কার্যকার করার আহ¦বান জানান।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সাবেক সম্পাদক ইউনুচ আলী শেখ,ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিলটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দীকী,
কুষ্ঠিয়া ইসলামী বিশ^ বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাও: জোবায়ের আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল, অনুষ্ঠনটি সঞ্চালনা করেন সাবেক নেতা সুলতান মাহমুদ।

Leave a Reply