1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছাত্রলীগের কর্মীকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোরে ছাত্রলীগের কর্মীকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যশোর অফিস :

যশোরে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতাসহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৮ আগষ্ট যশোর সদর উপজেলার নারাঙ্গালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

এ ঘটনায় রোববার সকালে কোতোয়ালি থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগ কর্মী ওই গ্রামের ইমামুল হোসেন।

বিবাদীরা হলেন, দেয়াড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী, সাধারণ সম্পাদক খোকন, একই এলাকার সাইদুল ইসলাম, আসলাম গাজী, জসিম, রনি, রাজু ও নিলয়। অভিযোগ আমলে নিয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

অভিযোগে ইমামুল উল্লেখ করেন, বিবাদীরা সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ইমামুল এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিবাদীরা তার উপর ক্ষিপ্ত ছিলেন।

গত ১৮ আগষ্ট নারাঙ্গালী স্কুল মাঠে খেলা করছিলেন ইমামুল। এমন সময় বিবাদীরা তাকে মাঠ থেকে উঠিয়ে ফাঁকা একটি স্থানে নিয়ে যায় । এরপর তাকে বেধড়ক মারপিট করে জখম করে।

এছাড়া ইমামুলকে গলা চিপে হত্যার চেষ্টা করে ও পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন ছুটে আসলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিবাদীরা চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ইমামুলকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে রোববার তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই জয়বালা বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে জানতে দেয়াড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী বলেন, ইমামুলকে মারপিট করা হয়েছে এটা সত্য। কিন্তু তার এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews