যশোরের কুয়াদা এলাকার ব্রাক্ষণডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তা দখলের অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে স্বরজমিনে যেয়ে সরকারী রাস্তা দখল করে রাখার এ দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের (মাঝপাড়া) মৃত এলাহী গাজীর ছেলে সাইদুল গাজী সরকারী রাস্তা বাঁশের চটা দিয়ে ঘিরে দখল করে রেখেছে। এ নিয়ে এলাকাবাসীসহ পথচারীরা পড়েছেন চরম বিপাকে।
শুধু তাই নয়,স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্কুলে আসা-যাওয়া করতে চরম অসুবিধা হচ্ছে বলে ভুক্তভোগী বাবা-মায়েদের অভিযোগ।
এলাকার জাকির হোসেন নামের ব্যক্তি জানান, আমাদের গ্রামের এই সরকারী কাঁচা রাস্তাটি ব্রিটিশ আমলের তৈরী। একটু পানি হলেই রাস্তাটি কর্দমক্ত হয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
তারপর ও কিভাবে সাইদুল মানুষের চলাচল করা সেই সরকারী রাস্তটি ঘিরে দখল করে রেখেছে। আমরা এর থেকে পরিত্রান চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য হুমায়ুন কবির বলনে, বিষয়টি শুনেছি আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো। এ বিষয়ে এলাকাবাসীসহ সচেতনমহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply