কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসাবে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দিনভোর চলে এই কর্মসূচী ।
দলের চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসুচি চলাকালে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান,
পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আব্দুল হাই মণা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান,বিএনপি নেতা আব্দুর রহমান মিন্টু, হায়দার আলী, ফুলমিয়া প্রমুখ ।

Leave a Reply