1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ভুমি কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাসকে আটক করেছে সিআইডি পুলিশ

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অভয়নগরে ভুমি কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাসকে আটক করেছে সিআইডি পুলিশ

যশোর অফিস:

যশোর অভয়নগরে জালজালিয়াতির মাধ্যমে সরকারী খাস জমির খাজনা নিয়ে দাখিলা কেটে জাল দলিল করার সহযোগিতার অভিযোগে ইউনিয়ন ভুমি কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাসকে আটক করেছে সিআইডি পুলিশ।গত ১৪ আগস্ট দুপুরে উপজেলার বুইকারা গ্রামে স্বামী তপন কুমার মন্ডলের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই ঘটনার মামলায় জানা গেছে,আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন অভয়নগরের সিটির আশপাশে জমি কেনার জন্য খুঁজছিলেন।

এরই মধ্যে ২০২২ সালের ২১ জানুয়ারি উপজেলার জাফরপুর মৌজার ২৩৬ নম্বর খতিয়ানে ৭৫ শতক জমির সন্ধান দেন রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি।

ওই জমির মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা। কিন্তু জমিটি সরকারী খাস হওয়ায় তার দাখিলা কাটতে সমস্যা হয়। যে কারণে রেজাউল ইসলাম রাজঘাট উইনিয়ন ভুমি অফিসের নায়েব অতন্দ্র বিশ্বাসের কাছে যান। অতন্দ্র বিশ্বাস অনৈতিকভাবে মোটা অংকে টাকার বিনিময়ে ২৪ জানুয়ারি সেই জমির খাজনার দাখিলা কেটে দেন।

২৫ জানুয়ারি সম্পূর্ণ টাকা পরিশোধ করে অভয়নগর রেজিস্ট্রিট অফিসে গিয়ে জমিটি দলিল করে দেন রেজাউল ইসলাম। রেজাউল ইসলামের সাথে ওই জমি দলিল করে দিতে সহযোগিতা করেন জাফরপুর গ্রামের মৃত আকমান উদ্দিনের ছেলে মঈনুল ইসলাম, গুয়াখোলার মোস্তাক, বাগদাহের কামরুল ইসলঅম ও ঢাকার প্রাইম ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ।

কিছুদিন পরই জানতে পারেনস জমিটি সরকারী খাস। রেজাউল, মঈনুল, মোস্তাক, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ সকলেই আকিজ গ্রুপের সাথে প্রতারণা করেছে বলে তারা জানতে পারে।

ফলে এই ঘটনায় আকিজ গ্রুপের ডেপুটি ম্যানেজার হুমায়ুন কবীর ওই পাঁজনের বিরুদ্ধে ২০২২ সালের ১০ এপ্রিল অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি সিআইডি পুলিশ তদন্তকালে জানতে পারে জালজালিয়াতির মাধ্যমে খাজনার দাখিলা কেটে দিয়েছেন রাজঘাট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা অতন্দ্র বিশ্বাস।

ফলে মামলাটি তদন্তে অতন্দ্র বিশ্বাসের নাম উঠে আসে। সে কারণে গত সোমবার অতন্দ্র বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করে সিআইডি পুলিশ। #

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews