যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতমো নেতা ও বিশিষ্ট সমাজসেবক সৌমেন সাহার আয়োজনে দরাজহাট ইউনিয়নের কৃতী সন্তান আওয়ামীলীগ নেতা মহাদেব সাহার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাজহারুল ইসলাম তুর্কীর সঞ্চালনায়
ছাতিয়ানতলা ডায়মন্ড এগ্রো অটো অয়েল মিল প্রাঙ্গণে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজালুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবারকে একযোগে ব্রাশ ফায়ারে হত্যা করা মানে বাংলাদেশ,
বাঙালিত্ব ও স্বাধীনতাকে হত্যা করার শামিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বেদনাদায়ক ঘটনাটি বিশ্বনেতাদের চোখে মীরজাফরি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। স্বাধীনতা বিরোধী চক্র আজও থেমে নেই,

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রায় ১৭ বার গুলি করে ও বোম মেরে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে সমাদৃত ও ধন্য। সুতরাং,
আগামী আসন্ন জাতীয় নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই হোক আমাদের মূল লক্ষ্য,
উদ্দেশ্য ও অঙ্গীকার। দলীয় কোন্দল ও বিভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।”
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু ও যশোর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাহ।
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন হোসেন, জেলা মৎস্যজীবীলীগ নেতা ইমাম হোসেন ও অশোক সাহা, দরাজহাট ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি এনামুল মোল্লা,
ইউপি মহিলা মেম্বার হোসনেয়ারা খাতুন, উপজেলা তাঁতীলীগ নেতা অহেদুজ্জামান, যুবলীগ নেতা প্রসেনজিৎ সাহা, সবুজ হাসান, তরিকুল, হিরু প্রমুখ।


Leave a Reply