জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বেনাপোলে ১৫ আগষ্ট ২০২৩ বিকাল ৫ ঘটিকার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে ইলিয়াস আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আশরাফুল আলম লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা ও সাবেক মেয়র, বেনাপোল পৌরসভা ।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তার জীবনের বেশকিছু উদারতা, কৃষকদের কথা শুনে মানবিক ও সাহসীকতা তুলে ধরেন।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গালী জাতি ও দেশের জন্য জেল পর্যন্ত খেটেছেন তার পরেও তিনি দেশের উন্নয়নে কথা সব সময় ভাবতেন।
আর আমাদের দেশের কিছু দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী মানুষেরা ১৫ আগষ্ট এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিসংশ ভাবে হত্যা করেছেন।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ মাস্টার। উপদেষ্টা , বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা।
তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন ও খেটে খাওয়া মানুষের জন্য কি না করেছেন অবশেষে ১৫ আগষ্ট এই দিনে বঙ্গবন্ধু সহ তার সপরিবারের সবাইকে নিশংস ভাবে হত্যা করেছে যুদ্ধ বিরোধীরা।
এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা। তারপর সন্ধ্যা ৬.৩০ মিনিটে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


Leave a Reply