1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিশ্ব সচেতনতা দিবসের দাবি

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে বিশ্ব সচেতনতা দিবসের দাবি

নিজস্ব প্রতিবেদক :

‘এসো সচেতন হই, অন্যকে সচেতন করি’ এমন স্লোগানে দশ বছর আগে পদযাত্রা শুরু করে সামাজিক সচেতন সংস্থা (সাসস) নামের একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। ‘বিশ্ব সচেতনতা দিবস চাই’ এমন দাবি তুলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং অসহায় অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে নানা পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠনটি। সোমবার (১৪ আগস্ট) দুপুরে যশোর শহরতলীর একটি রিসোর্টে ‘সাসস সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম পিপিএম জানান, ‘সাসস’ সংগঠন একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে ‘নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি’ এমন স্লোগানে ২০১৪ সালের ১৪ আগস্ট থেকে এ পদযাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের সদস্যরা আছেন।

তারা বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গত এক বছর আগে যশোর জেলায়ও একটি কমিটি গঠন করা হয়। এরপর থেকে সাসস যশোর কমিটি নানা দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহোযোগিতা, পুনর্বাসন, খাদ্য সহয়তাসহ নানা কার্যক্রম করেছে। সবকিছুর মূলে ছিলো মানুষকে সচেতন করা। বিশ্বে বিভিন্ন দিবস আছে, কিন্তু সচেতনতা দিবস নেই। আমরা চাই বিশ্ব সচেতনতা দিবস ঘোষণা করা হোক। সমাজের মানুষকে সচেতন করা গেলে এ সমাজ থেকে খারাপ বিষয়গুলো বিদায় নিবে।

মফিজুল ইসলাম পিপিএম আরও জানান, সামাজিক সচেতন সংস্থা (সাসস) সংগঠনে সকল পেশার মানুষ অংশগ্রহণ করতে পারে। আমাদের সংগঠনে চিকিৎসক, শিক্ষক, চাকুরীজীবী, ছাত্র থেকে শুরু করে রিকশাচালকরা পর্যন্ত অংশগ্রহণ করে সমাজ সচেতনতায় কাজ করতে পারে।

সংগঠনের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘সাসস’ যশোরে অনেক কাজ করেছে। এর ভিতর উল্লেখযোগ্য হলো চুরি মামলার আসামিকে ভালো পথে ফেরাতে ইজিবাইক প্রদান করেছে। সড়ক দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের পাশে দাড়িয়েছে। ঈদে পথশিশুদের জামাকাপড় দিয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর গড়ে তুলেছে এবং মানুষকে সচেতন করার জন্য নানারকম প্রচারণা চালিয়েছে। সামনের দিনগুলোতেও এমন কার্যক্রম অব্যহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews