1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মুকুল অয়েল মিলের মালিক মুকুলের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে আদালতে মামলা

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

যশোরের মুকুল অয়েল মিলের মালিক মুকুলের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরের মুকুল অয়েল মিলের মালিক কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

গতকাল রোববার শহরের সুরেন্দ্রনাথ সড়কস্থ ষষ্ঠীতলা পাড়ার সেলিম হোসেনের মেয়ে বিপাশা আক্তার বৃষ্টি এই মামলা করেছেন।

বিচারক অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামির বিরুদ্ধে সমনজারীর আদেশ দিয়েছেন। আসামি কামরুজ্জামান মুকুল চারখাম্বার মোড়ের আবু বক্কার সিদ্দিকীর ছেলে।
বাদী মামলায় জানিয়েছেন, বাদী বৃষ্টির দ্বিতীয় স্বামী মুকুল।

আবার মুকুলের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি। ২০২২ সালের ২৮ এপ্রিল তিন লাখ টাকা দেনমোহর ধার্য্যে বৃষ্টিকে বিয়ে করেন মুকুল। কিন্তু বিয়ের সময় দেনমোহরের টাকা মূল্যের স্বর্ণালংকার দেয়া হয় বৃষ্টিকে। বিয়ের কিছুদিন যেতেনা যেতেই বাদীর অয়েল মিলের ব্যবসা মন্দা ভাব দেখা দেয়।

সে কারণে তিন মাস পূর্বে আসামি মুকুল তার স্ত্রী বৃষ্টির কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। রাজি না হলে মারপিট শুরু করে। ফলে পিতার বাড়ি থেকে চার লাখ টাকা যৌতুক বাবদ এনে স্বামীকে দেন।

আবার কিছুদিন পর বাকি ছয় লাখ টাকার জন্য গত ৩১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বৃষ্টিকে মারপিট শুরু করে। পরদিন ১ আগস্ট বৃষ্টি কোতোয়ালি থানায় অভিযোগ দেন।

বিষয়টি মিমাংসার জন্য থানা কর্তৃপক্ষ চেষ্টা করে। ওই সময় যৌতুক ছাড়া স্ত্রীকে সংসার করবেন এবং আর কোনদিন নির্যাতন করা হবেনা বলে অঙ্গীকার করেন।

কিন্তু থানা থেকে ফিরেই স্বর্ণালংকার, ডিপিএস ও ব্যাংকের চেক বই রেখে এক বস্ত্রে বৃষ্টিকে তার পিতার বাড়িতে তাড়িয়ে দেয় তার স্বামী মুকুল।

২ আগস্ট আসামিকে বৃষ্টির পিতার বাড়িতে ডেকে এনে যৌতুক ছাড়া সংসার করার জন্য অনুরোধ করা হয়। এসময় যৌতুক ছাড়া বৃষ্টিকে নিয়ে সংসার করবেন না বলে সেখান থেকে চলে যান। #

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews