1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক দুই মামলায় রায় হোরোইনের মামলায় যুবকের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় ১০ বছরের জেল

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোরে পৃথক দুই মামলায় রায় হোরোইনের মামলায় যুবকের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় ১০ বছরের জেল

যশোর অফিস :

যশোরে হেরোইন ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় দুইজনের সাজা প্রদান করেছে আদালক। গতকাল রোববার পৃথক দুই আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষনার পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোরের স্পেশাল জেলা জজ আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০১৭ সালের ২৭ মার্চ সকাল ৯টায় যশোর শহরের লোহাপট্টি এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ।

আবাসিক হোটেল স্বপ্নপুরীর সামনে থেকে আটক করা হয় শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত কাশেমের ছেলে বাবুল হোসেনকে।পুলিশের এসময় বাবুলের কাছথেকে ১শ’গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই আমিনুর রহমান। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ মে এসআই হাবিবুর রহমান বাবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাদেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনা করা হয়।

স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন।

এদিকে, অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের অতিরিক্ত পিপি অসীম ঘোষ জানান, ২০১২ সালের ১৫ মার্চ সকালে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামে র‌্যাব-৬ খুলনার একটি টিম অভিযান চালায়। অস্ত্র মজুদ রয়েছে ও চরমপন্থি সন্দেহে ওই গ্রামের মৃত পুরানজোন বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় অনিমেষের কাধে ঝোলানো ব্যাগ থেকে একটি চাইনিজ পিস্তল ও তার পরিহিত প্যান্টের বিভিন্ন পকেট থেকে ৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এঘটনায় অভয়নগর থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি শাহাদাৎ হোসেন। মামলাটি তদন্ত করে এসআই শরীফ হাবিবুর রহমান অনিমেষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন।

রোববার এ মামলার রায় ঘোষনার দিনে অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক সুমি আহমেদ অনিমেষকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews