যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে ছুরিকাহত করেছে একদল সন্ত্রাসী। এতে সে মারাত্মক জখম হয়েছেন। গতকাল রোববার (১৩ আগষ্ট) দুপুর ১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম অভয়নগর উপজেলার একতারপুর তালতলার ইব্রাহিম গাজীর ছেলে।
আহত সাইফুল জানান, এদিন বড় ভাই হ্নদয় সরদারসহ তার পরিবারের লোকজন আদালতে মামলার হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এলাকার একজনকে দেখতে তারা জেলখানা এলাকায় হাজির হন।
এরা জেলখানার সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় তাদের এলাকার সুমন, ইছাহাক, রনি ও শহরের ঘোপের আকাশসহ মোট ৭/৮ জন দুর্বৃত্ত হঠাৎ করে সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীদের সহযোগীতায় আহত সাইফুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বড় ভাই হৃদয় জানায়,পূর্ব শত্রুতার ভিত্তিতে তাকে এই ছুরিকাঘাত করা হয়েছে।
এর আগেও সোমবার (৩১জুলাই) রাতে তারা হৃদয়কে ছুরিকাঘাত করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছে এবং ছুরিঘাত করে তারা উল্টা মামলা দায়ের করে যার হাজিরা দিতে তারা আজ এসেছিলো।#


Leave a Reply