1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবলীগ কর্মী হত্যা মামলায় ফন্টু চাকলাদার কারাগারে

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ শরীফুল ইসলাম বিশেষ প্রতিনিধি যশোরঃ যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) হত্যা মামলাটির চার্জশিটভুক্ত আসামি ফন্টু চাকলাদার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী।
ফন্টু চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর -৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদের চাচাতো ভাই। স্থানীয় রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেনসহ ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতোদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু চাকলাদার। এরপর বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews