আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ শিল্পপতি আসাদুজ্জামান নাহিদ যশোরের ঝিকরগাছায় বিভিন্নস্থানে গণসংযোগ করছেন। আজ শুক্রবার তিনি উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে নানা রকম সামগ্রী বিতরণ করেন।

দুপুরে তিনি ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও আলোকিত পথ নৈশ বিদ্যালয়ের দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের সাথে খাবার খান এবং তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
বিকেলে লাউজানী স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়ে সেখানে ক্রীড়া সামগ্রী ও নগত অর্থ প্রদান করেন।

পরে উপজেলার শিমুলিয়া মিশনপাড়াসহ বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করেন। এসময়ে তার সাথে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিল্পপতি আসাদুজ্জামান নাহিদ এসব স্থানে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী।


Leave a Reply