1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৫৯৫টি ছোট-বড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ পরিসংখ্যান সর্বোচ্চ টোল আদায় করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩টি।এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০টাকা। যা অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে এই টোল আদায় হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, হায়েস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গমুখী সড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন ঘরমুখো মানুষ।

টোল আদায়ের সেতুর দুইপ্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য করা হয়েছে আলাদা ২টি লেন।

এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর ওপর কয়েকটি যান বিকল হয়ে যায়। পরে রেকার দিয়ে বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। এর মধ্যেই সেতু পূর্ব থেকে এলেঙ্গার দিকে যান চলাচলে ধীরগতি এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হতে থাকে।

সংগ্রহ  কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews