যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও আলোচনা সভা করেছে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগ।
গতকাল দুপুরে যশোর সরকারী এমএম কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।বৃক্ষ রোপন শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানা, যুগ্ন-সাধারণ ইমন হোসেন, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদকমারুফ হোসেনসহ এম এম কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply