বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র কমিউনিটি ক্লিনিক গুলোতে ঔষধসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হয়। সেখানে মৌলিক চিকিৎসা, প্রয়োজনে প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।
সাধারণত এই সব উপ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল গুলোতে গ্রামের সহজ সরল নিম্ন মধ্যবিত্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এই হাসপাতালে যেসব রোগী দেখা সম্ভব হয়না সে সব রোগী আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে থাকে, এখানে ও সম্ভব না হলে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়।
বাঘারপাড়া উপজেলার গ্রামীণ এলাকার কমিউনিটি ক্লিনিক গুলিতে পৌঁছানো হয় নানান ধরনের ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী। এখানে গরুত্বপূর্ণ চিকিৎসা সেবা, গর্ভবতী মা ও শিশুদের যত্ন, টিকা প্রদান ইত্যাদি সার্ভিস দেওয়া হয়।
উপজেলার উন্নত পরিস্থিতিতে চিকিৎসা অনুষদগুলির সংখ্যা বেড়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে প্রতি সপ্তাহে ডাক্তারদের নিয়ে গুরুত্ম পূর্ণ মিটিং ও পরামর্শ করে থাকেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ, যা স্থানীয় মানুষের চিকিৎসা মান আরো উন্নত করা হবে।
দেশ উন্নয়নের সাথে সম্প্রতি বাঘারপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান ও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে লোক বল কম থাকায় হিম সিম খাচ্ছেন প্রতিষ্ঠান প্রধান, শূণ্য চেয়ার গুলো পূর্ণ করতে স্থানীয় উপজেলা বাসি সহ প্রতিষ্ঠান প্রধানের দাবী যতদ্রুত সম্ভব উর্দ্ধতন কতৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে সেবার মান আরো বেগবান করার সুব্যবস্থা করতে মর্জি হন।
এই উপজেলায় কিছু সংখ্যক স্বার্থান্বেষীরা বাদে বর্তমান সকল শ্রেণীর রোগীরা উন্নত সেবা ও জটিল কঠিন রোগের ফ্রি ঔষধ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ । আগের তুলনায় এখন রোগীর সংখ্যাও বেশ বেড়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েক মাস যেতে না যেতেই পাল্টে ফেলেছেন হসপিটালের দৃশ্য, পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে ডাক্তার,
নার্স ও সেবা নিতে আসা রোগীরা সকলেই তুষ্ট সুমিষ্টভাষি এই কর্মকর্তার উপর। সময় পেলেই ছুটে চলেন তিনি ডাক্তার, নার্সদের অবস্থা কে কি করছে কোথায় কার সমস্যা। এছাও হাসপাতালে ভর্তি রোগী ও সেবা নিতে আসা রোগীদের সাথে সর্বক্ষন মতবিনিময় তো আছে-ই।

Leave a Reply