আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই পতিপাদ্যকে সামনে রেখে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১৮৮টি পরিবারের মাঝে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ঘর ও জমির দলিল প্রদান করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) সকালে যশোর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঘর ও জমির দলিল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই শতাংশ জায়গাসহ ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করেন। এর মধ্যে সদর উপজেলার ৫৮ জনকে ঘর ও জমি দেওয়ার মধ্য দিয়ে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে, চলতি বছরের ২২ মার্চ যশোরের তিন উপজেলা শার্শা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে ভূমি ও গৃহহীনদের ঘরবাড়ি দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার প্রধান। এজন্য যেখানেই সরকারের খাস জমি আছে, সেগুলো উদ্ধারের পর বাড়ি তৈরি করা হচ্ছে। যেসব জায়গায় পর্যাপ্ত জমি নেই, সেখানে কেনা হচ্ছে জমি। শুধু তাই নয়, প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে আশ্রয়ণের ঘর নির্মাণ হয়েছে। এই পর্যন্ত জেলায় ঘর ও ভূমি পেয়েছে দুই হাজার ৯৪ জন। আজ ৯ আগস্ট চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) জমিসহ ঘর পাচ্ছে আরও ১৮৮ পরিবার। এর মধ্যে সদর উপজেলাতে ৫৮, অভয়নগর ৯, মণিরামপুর ৩৫, ঝিকরগাছা ৪০ ও শার্শা ৪৬ জনকে। এর মধ্যে ৫৮টি ঘর দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেন। বাকি ১৩০টি ঘর চার উপজেলার ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়। এছাড়া জেলায় নির্মাণ কাজ চলছে ২৫টি। নতুন করে বরাদ্দ পাওয়া গেছে ৭৩টি।
সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরা উল হাসান মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, উপজেলা র্নির্বাহী অফিসার অনুপ কুমার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান

।

Leave a Reply