বুধবার ০৯ আগষ্ট্ ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ০৬.০৫ যশোর কোতয়ালী মডেল থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারস্থ

জনৈক মুরাদ ইলেকট্রনিক্স এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ শরিফুল ইসলাম(৫১), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা-লাইলী বেগম, সাং-হাজেরালি উত্তরপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ২৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
যার উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ৯২,০০০/- হাজার টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

এবং গত ০৮ আগষ্ট্ ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মঙ্গলবার রাত্র ১১. টার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন ধোপাখোলা গালফ ফিলিং ষ্টেশন এর সামনে হইতে আসামী
১। মোঃ হাসান আলী (৩০), পিতা-মোঃ জালাল মিয়া, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-দীঘির পার, থানা-বেনাপোল, জেলা- যশোর কে ২৮ বস্তা উৎপাদন নিষিদ্ধ অবৈধ পলিথিন এবং ০১টি কাভার্ড্ ভ্যান সহ গ্রেফতার করেন।
যার উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ৩১,৩০,০০০/- হাজার টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply