বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা বাজারস্থ ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের রাজনৈতিক কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যুবলীগনেতা মাজহারুল ইসলাম তুর্কীর সঞ্চালনায় ও দরাজহাট ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক এম.সেলিম রেজা বাদশাহ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
বাঘারপাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা মৎস্য জীবীলীগের সদস্য সচিব অশোক কুমার সাহা,

উপজেলা তাঁতীলীগের প্রচার সম্পাদক অহেদুজ্জামান, দরাজহাট ইউনিয়ন মৎস্য জীবীলীগের সভাপতি এনামুল মোল্লা, সদস্য জাহিদ হাসান ও সবুজ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ-সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বাদশা বলেন, “১৫ আগস্ট বাঙালি জাতির জন্য সবচেয়ে বেদনাদায়ক ঘটনা যার ক্ষত কখনো মুছে ফেলা সম্ভব নয়।
একটি কুচক্রী মহল জাতির জনক ও তার পরিবারকে হত্যা করে দেশের স্বাধীনতাকে চিরতরে নিশ্চিহ্ন করার সূক্ষ্ম পরিকল্পনা করেছিল;

তবে মহান রাব্বুল আলামীনের রহমতে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান এবং আজ তার-ই সুদক্ষ নেতৃত্বে বর্তমানের ডিজিটাল বাংলাদেশ, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই তৈরি হবে।
সুতরাং, আপনারা সকলেই যার যার অবস্থান থেকে অতন্দ্র প্রহরীর ন্যায় সতর্ক দৃষ্টি রাখুন যেন বর্তমান কুচক্রী মহল আর কখনোই ১৫ই আগস্ট, ১৭ই আগস্ট ও ২১শে আগস্ট এই বাঙলার জমিতে যেন কোন দূর্ঘটনা ঘটাতে না পারে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বটে।”

Leave a Reply