মাই সন্তানের প্রথম শিক্ষক বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন। তিনি গতকাল মঙ্গলবার যশোরের ঝিকরগাছার শ্রীরামপুর ছিদ্দিকীয়া আলিম মাদরাসায় মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শিক্ষা ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার সহযাত্রী হিসেবে সকল মাকে তাঁদের সন্তানকে অবশ্যই বেশি করে খোঁজ-খবর রাখতে হবে। যেন তারা বিপদগামী না হয়।
মো. শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগনেতা শেখ নাসিমুল হাবিব শিপার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ ও শ্রমিক লীগনেতা মাহাবুর হাসান বরি।
বক্তব্য রাখেন মাদরাসার সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মওলানা বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply