যশোরের সাংবাদিকদের সংগঠক সকলের প্রিয় বলিষ্ঠ সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু গুরুতর অসুস্থ । তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়ন,
সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা । দুটি সংগঠনের কয়েকদফা নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন ?
বাংলাদেশ টেলিভিশনের সাবেক যশোর জেলা প্রতিনিধি হিসাবে কাজ ও করেছেন, বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার গ্রামের বাড়ি চৌগাছায় ৷সাংবাদিকদের অধিকার আদায় আন্দোলনের আপোসহীন এই নেতার কথা বন্ধ হয়ে গেছে,
তিনি তিনবার স্ট্রোকে আক্রান্ত হয়েছে । ৬ আগস্ট রবিবার তাকে দেখতে যান তাঁর সর্বশেষ হতে গড়া প্রাণের সংগঠন যশোর জেলা সংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
তাদেরকে দেখে তিনি কথা বলার অনেক চেষ্টা করেন, কিন্তু কথা বলতে পারেননি । ইশারায় এবং হাত নেড়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছেন ।তবে আগের থেকে অনেকটা ভালো এখন তিনি চিনতে পারছেন। আপসহীন ডাকসাই এই সাংবাদিক নেতার স্বজনেরা দেখভাল করছেন।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা তার চিকিৎসার ব্যাপারে পরিবারে পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন। তাকে ঢাকায় নিউরো সাইন্সে লেয়ার প্রস্তুতি চলছে ।
এই নেতার সুস্থতার জন্য দেশে প্রবাশে সকলের কাছে দোয়া কামনা করেছেন সংগঠনও পরিবারের পক্ষ থেকে ।

Leave a Reply