1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরাঞ্চলে জনপ্রিয়তা পাচ্ছে বিটি বেগুনের চাষ, হেক্টর প্রতি ফলন ৬০ টন!

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

বাজারে চাহিদা থাকায় যশোরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে বিটি বেগুন চাষ। তাছাড়া বিটি বেগুন চাষে কীটনাশক ব্যবহার কমে হওয়ায় অন্যান্য বেগুনের তুলনায় ৬ গুণ বেশি আয় হয়। বাজারে চাহিদা ও খরচ কম হয় বলে বিটি বেগুন চাষে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা।

জানা যায়, জমিতে সেচ প্রয়োগের পরে মাটি মালচিং করতে হয়। এরপর সার প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। এ জন্য আগাছা নিয়ন্ত্রণে থাকে। তবে আগাছা বেশি হলে নিড়ানি দিয়ে জমি আগাছামুক্ত করতে হয়। প্রয়োজনীয় নিড়ানি ও মাটি মালচিং করলে গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হয়। আবহাওয়া ও মাটির অবস্থা ভেদে ৪ থেকে ৬ টি সেচ প্রয়োগ করতে হয়। চারা রোপণের ১২০ থেকে ২০০ দিন পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়। ভালো ব্যবস্থাপনায় হেক্টর প্রতি ৫০ থেকে ৬০ টন বেগুন উৎপাদন সম্ভব।

জেলার চৌগাছা উপজেলার চাষি জয়নাল আবেদীন বলেন, বিটি বেগুন পরিবেশ বান্ধব। এতে কোনো ধরনের বালাইনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে না। কৃষি গবেষণা বিভাগের কর্মকর্তাদের অনুরোধে বিটি বেগুনের চাষ শুরু করি। এই চাষে খরচও কম। লাভ বেশি।

সদর উপজেলার সাতমাইল চাষি আজাদ হোসেন বলেন, বিটি বেগুনে কোন কীটনাশক ব্যবহার করা লাগে না। খরচ কম। লাভ বেশি।

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দীন আহম্মদ বলেন, প্রথম অবস্থায় চাষিদের বেগুন চাষে আগ্রহী করতে বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। তাছাড়া আমাদের দেশে ৬০ হাজার হেক্টর জমিতে সাড়ে ৩ লাখ মেট্রিক টন বেগুন উৎপাদন হয়। যা মোট সবজির ৩০ ভাগ। বেগুন চাষে কোনো স্প্রে করা লাগে না। ফলে চাষিদের খরচ কম হয়। লাভ বেশি হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews